Back to Events

মাদরাসা পুনরায় খোলা উপলক্ষে শিক্ষার্থী সংবর্ধনা ও মুড়ি পাটি।

July 31, 2026
মাদরাসা ক্যেম্পাস।

Event Details


আলহামদুলিল্লাহ! আজ দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা পুনরায় শিক্ষাকার্যক্রম শুরু করেছে। এই শুভ দিনে আমাদের প্রিয় ছাত্রদের আন্তরিক ভালোবাসা ও উৎসাহের নিদর্শন হিসেবে একটি ছোট্ট মুড়ি পার্টির আয়োজন করা হয়েছে।
🌸 স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা 🌸
প্রিয় সোনামণিরা,
তোমাদের হাসিমুখে আজ আবার প্রাণ ফিরে পেল আমাদের প্রিয় মাদ্রাসা। ছুটি শেষে তোমরা সময়মতো ফিরে এসেছ—এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ।
এই ছোট্ট মুড়ি পার্টি শুধু আপ্যায়ন নয়, বরং তোমাদের প্রতি আমাদের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা ও নতুন উদ্যমে পথচলার একটি সুন্দর সূচনা।
আল্লাহ তাআলা তোমাদের সকলকে ইলমে নাফে, উত্তম চরিত্র, সুস্বাস্থ্য এবং কুরআনের খেদমত করার তাওফীক দান করুন। নতুন শিক্ষাবর্ষের প্রতিটি দিন হোক জ্ঞান অর্জন, আমল এবং সাফল্যের নতুন অধ্যায়।
স্বাগতম, প্রিয় শিক্ষার্থীরা।
চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম।
দারুল ইলহাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা
ইলম • আমল • আদব

Note: For more information, please contact the event organizer.
মাদরাসা পুনরায় খোলা উপলক্ষে শিক্ষার্থী সংবর্ধনা ও মুড়ি পাটি।
Featured